জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড ২০২৪ | জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড ২০২৪
আসসালামু আলাইকুম সবাইকে ডিপ আইটি বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের এই আর্টিকেলে আমরা দেখব কিভাবে জন্ম নিবন্ধন সনদ অনলাইন থেকে ডাউনলোড করতে হয়।যদি আপনি অনলাইন থেকে জন্ম নিবন্ধন ডাউনলোড করা দরকার পরে তাহলে সেটার জন্য আপনি সঠিক জায়গায় এসেছেন।আসুন আমরা এই পোস্ট এর সুছি পত্র দেখে নিয়।
জন্ম নিবন্ধন সনদ কি?
জন্ম নিবন্ধন হলো একটি সরকারি দলিল যেটিতে জন্ম তারিখ, পিতা-মাতার নাম, ঠিকানা ইত্যাদি সকল তথ্য সংরক্ষিত থাকে এটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রমাণ পত্রের অংশ হিসেবে কাজ করে.।এটি বাংলাদেশের সকল নাগরিকের অত্যন্ত প্রয়োজনীয় একটি দলিল যেকোনো পর্যায়ে যেমন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি চাকরি এবং বিভিন্ন কর্মস্থানে সর্বপ্রথম এর জন্ম নিবন্ধন সনদ দরকার হয়.
জন্ম নিবন্ধন সনদের গুরুত্ব
এটি সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি চাকরি বিভিন্ন কর্মস্থলে প্রায় সকল পর্যায়ে এর গুরুত্ব অপরিসীম। এন আই ডি যেমন বাংলাদেশের একটি নাগরিকের নাগরিকত্ব প্রকাশ করে ঠিক তেমনি জন্ম নিবন্ধন একই ভূমিকা পালন করে।এমন কি আপনি যদি বিদেশ ভ্রমণ অথবা বিদেশে গমন করেন তখনও এর হার্ডকপি দরকার হয়।
জন্ম নিবন্ধন সনদ কিভাবে পাবেন?
জন্ম নিবন্ধন পাওয়া খুবই সহজ এটি নিতে হলে আপনাকে স্থানীয় নাগরিক সেবা কেন্দ্র বা জন্ম নিবন্ধন অফিসে যোগাযোগ করতে হয়। এছাড়াও কিছু ক্ষেত্রে উপজেলা বা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে এর জন্ম নিবন্ধন সংগ্রহ করতে হয়।
জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড এর সুবিধা
প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আমরা বাসায় বাসা থেকেই এ জন্ম নিবন্ধন কার্ড ডাউনলোড করতে পারি সরকারি ও বেসরকারি বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করা সম্ভব যার ফলে পেপার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়।
জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার পদ্ধতি
আপনার জন্ম নিবন্ধন সনদটি অনলাইনে থাকলেই এটি ডাউনলোড করতে পারবেন। ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন হলে তা অনলাইনে পাওয়া যাবে না। এক্ষেত্রে শেষ ৫ ডিজিটের আগে একটি শুন্য যোগ করে ১৭ ডিজিট করতে পারেন। শুধুমাত্র ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়েই জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি ডাউনলোড করা যাবে।
জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য everify.bdris.gov.bd এই লিংকে প্রবেশ করুন;
জন্ম নিবন্ধনের ১৭ ডিজিট নম্বরটি লিখুন;
জন্ম তারিখ YYYY-MM-DD এই ফরম্যাটে লিখুন;
ক্যাপচা (গানিতিক সমস্যা) পূরন করে সার্চ বাটনে ক্লিক করুন;
CTRL+P বাটন Press করে প্রিন্ট অপশন থেকে PDF ডাউনলোড করুন।
জন্ম নিবন্ধন সনদ বানাতে যে যে তথ্য দরকার হবে
- ব্যক্তির নাম
- ব্যক্তির পিতার নাম
- ব্যক্তির মাতার নাম
- ব্যক্তির জন্ম তারিখ
- জন্ম নিবন্ধন সনদের নাম্বার
- সনদপত্রের মেধা তত্ত্ব কারণ
- সনদপত্রের প্রকাশের তারিখ
উপরোক্ত তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে পারলে আপনি সহজেই জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করতে পারবেন।
অনলাইনে জন্ম নিবন্ধন না পাওয়ার কারন
জন্ম নিবন্ধন অনলাইনে না পাওয়ার মূল কারন হচ্ছে এর ডিজিট সংখ্যা। ১৬ ডিজিটের পুরনো কিংবা হাতে লেখা জন্ম নিবন্ধন হলে তা অনলাইনে পাওয়া যায় না। এছাড়াও জন্ম নিবন্ধন অনলাইন করন পদ্ধতি শুরুর আগে কোন নিবন্ধন হয়ে থাকলে তা অনলাইনে কখনো কখনো নাও থাকতে পারে।
এমন হলে প্রথমেই জন্ম নিবন্ধন টি ১৬ ডিজিট থেকে ১৭ ডিজিটে কনভার্ট করে নিতে হবে। তারপর জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান সাইট থেকে যাচাই করে দেখতে হবে।
পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম
জন্ম নিবন্ধনের ১৬ ডিজিট নম্বর ১৭ ডিজিট করার মাধ্যমে তা অনলাইন করা যায়। এর জন্য আপনার জন্ম নিবন্ধনের ১৬ ডিজিটের নম্বরটির শেষের ৫ ডিজিটের পূর্বে একটি ০ বসাতে হবে। যেমন- ১৯৮৯১৯১৭৫৭১২০১১৪৯ (একটি উদাহরন মাত্র) এই জন্ম নিবন্ধন নম্বরটির শেষ ৫ ডিজিট অর্থাৎ – ০১১৪৯ এর পূর্বে একটি ০ বসিয়ে ০০১১৪৯ বসিয়ে যাচাই করতে হবে।
আপনাদের কিছু জিজ্ঞাসা :
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম?
জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট everify.bdris.gov.bd -তে প্রবেশ করে আপনার অনলাইন জন্ম নিবন্ধনের ১৭ ডিজিট নাম্বার ও জন্ম তারিখ দিয়ে তথ্য অনুসন্ধান করে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করা যায়।
জন্ম নিবন্ধন আবেদনের অবস্থা যাচাই করবো কিভাবে?
জন্ম নিবন্ধনের অফিশিয়াল ওয়েবসাইট https://bdris.gov.bd/br/application/status এ প্রবেশ করে আবেদনপত্রের ধরন, এপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ দিয়ে আবেদনপত্রের বর্তমান অবস্থা জানা যায়।
শেষকথা
ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করে ব্যবহার করতে পারলেও সরকার প্রদোত্ত জন্ম নিবন্ধন সংগ্রহ করতে হবে সরাসরি ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে।
আজকের আলোচনার মূল বিষয় ছিলো – ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড। পোস্ট সম্পর্কিত কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। এই ধরনের আর ও অনেক কিছু জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ধন্যবাদ।

ডিপ আইটি বাড়ীর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url